পুলিশের গাড়ি চুরি...

 
সুযোগ সন্ধানী চোরেরা সব সময়ই সুযোগের অপেক্ষায় থাকে। অন্যদিকে অপরাধমূলক কাজ থেকে চোরদের বিরত রাখতে সারাক্ষণ সতর্ক থাকে পুলিশ। তবে এদিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের এক কৌশলী চোর খোদ পুলিশেরই গাড়ি চুরি করে রীতিমতো চমক সৃষ্টি করেছে। ২১ বছর বয়সী ডেরেক জনসন রাস্তার পাশে পার্ক করে রাখা পুলিশ কর্মকর্তার গাড়িটি নিয়ে চম্পট দেয়।
 
শুধু গাড়ি চুরি করেই ক্ষান্ত হয়নি, গাড়িতে খুঁজে পাওয়া ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করা, রেস্টুরেন্টে খাওয়া সবই করেছে। তবে গাড়ি চুরির কয়েক ঘণ্টার মধ্যেই গাড়িটি রাস্তায় ফেলে পালিয়ে যায় জনসন। পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ থেকে জনসনকে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ।
 
আপাতত ২৫ হাজার ডলার মুচলেকা দিয়ে জামিন পেয়েছে। কিন্তু অপরাধ প্রমাণিত হলে আরো বড় শাস্তির মুখে পড়তে হবে তাকে।-এপি
 
ইত্তেফাক/মোস্তাফিজ