জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। ব্যস্ত সময় পার করছেন নাটকে। হাসন মানেই দর্শকদের বাড়তি কিছু। কমেডির পরিপূরক হয়ে উঠেছেন সময়ের গুণী এই অভিনেতা। বিভিন্ন চরিত্রে প্রতিনিয়তই ভাঙ্গছেন নিজেকে। দর্শকরাও মুখিয়ে থাকে তার অভিনয় দেখতে।
এবার বৈশাখী টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘ছায়াবিবি’ নিয়ে আসছেন তিনি। গ্রামের বোকাসোকা মানুষদের তাবিজ কবজ, ফু, পানি পড়া দিয়ে ধোঁকাবাজির মাধ্যমে টাকা ইনকাম, নানা কুসংস্কারে আচ্ছন্ন সহজ সরল মানুষদের বোকা বানানোর গল্পই ‘ছায়াবিবি’।
নাটকটি রচনা ও পরিচালনা করছেন সাজ্জাদ হোসেন দোদুল। নাটকে আরো অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, লুৎফর রহমান জর্জ, অহনা, সিদ্দিক, আরফান, হুমায়রা হিমু, রাশেদ মামুন অপুসহ আরো অনেকে।
নাটকটি প্রচারিত হবে প্রতি মঙ্গল, বুধ, ও বৃহস্পতিবার ৯ টা ২০ মিনিটে শুধুমাত্র বৈশাখী টিভিতে।
ইত্তেফাক/মোস্তাফিজ