কানাডা প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে নুসরাত জাহান রাফির হত্যার তীব্র প্রতিবাদে প্রবাসীরাও রুখে দাঁড়িয়েছে। তার মধ্যে কানাডা প্রবাসী বাঙালিরা অন্যতম।
গত শুক্রবার টরন্টোর ড্যানফোর্থের বাঙালি পাড়ার ঘরোয়া রেস্টুরেন্ট সংলগ্ন প্রাঙ্গণে সমবেত হন টরন্টোর শিল্পী-সাংস্কৃতিককর্মী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ। সমাবেশে সমবেদনা জানিয়ে নুসরাতের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন বাংলাদেশি কানাডিয়ানরা। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিচার দাবি করেন তারা।