সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল তিনটার দিকে তিনি সভাস্থলে পৌঁছান।
এদিকে সকাল থেকে আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নামে। দুপুর ১২টার পর কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ মিছিলে মিছিলে সরগরম হয়ে উঠে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সমাবেশে বক্তব্য রাখবেন। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছুটে আসেন সোহরাওয়ার্দী উদ্যানে।
ইত্তেফাক/ইউবি