পরিবেশ দূষণের দায়ে সাভারের আমিনবাজারে পাঁচটি পাইরোলাইসিস কারখানা এবং পটুয়াখালীর কলাপাড়ার সাতটি ইটভাটাসহ ১২টি প্রতিষ্ঠানকে মোট ২৪ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।
বুধবার পরিবেশ অধিদফতরের পরিচালক অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র ব্যতীত পাইরোলাইসিস কারখানা এবং ইটভাটা পরিচালনা এবং বায়ুদূষণের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে এই টাকা ক্ষতিপূরণ হিসেবে ধার্য করেন।
ইত্তেফাক/আরকেজি