কারাবন্দী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও ১০টা ৪০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।
এদিকে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ১০টা থেকেই দলের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হতে থাকেন। অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ১০টা থেকেই দলের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হতে থাকেন। উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হোসেন, জয়নুল আবদীন ফারুক, আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, রুহুল কুদ্দুস তালুকদার দুল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, হাবিবুল ইসলাম হাবিব, আমিরুল ইসলাম খান আলিম, কামরুজ্জামান রতন প্রমুখ।
কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাবের সামনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থায় সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া কর্মসূচিকে কেন্দ্র করে সিডাপ মিলনায়তনের সামনে প্রিজন ভ্যান এবং সচিবালয়ের পাশে জল কামান ও সাঁজোয়া গাড়ি রাখা হয়েছে।
ইত্তেফাক/এসএস