কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে জাকির হোসেনকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রার চতুর্থ আদালতের বিচারক নুরুননাহার বেগম শিউলি এ রায় প্রধান করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার সাতমোড়া গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন নিজ বাড়িতে বিধবা মিনুয়ারা বেগম সন্তানদের নিয়ে বসবাস করতেন। তার বড় ছেলে জাকির হোসেন মাদকাসক্ত হওয়ায় প্রতিনিয়তই মাদকের টাকার জন্য তাকে মারধর করতো। পূর্বের মতো মাদকের টাকার জন্য ২০১৬ সালের ১৭ মে মিনুয়ারা বেগমকে মারধরের একপর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করে ছেলে জাকির হোসেন। পরে জাকিরের ছোট ভাই শাকিল বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে আদালত জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রধান করেন।
ইত্তেফাক/এসএস