ওমর লুলু পরিচালিত মালয়লাম চলচ্চিত্র ‘উরু আদার লাভ’-এর গান ‘মানিকিয়া মালারইয়া’র গানের ট্রেলারের একটি দৃশ্যে ভ্রূ নাচিয়েই হুট করে জনপ্রিয় হয়ে ওঠেন ভারতের কেরল রাজ্যের অষ্টাদশী তরুণী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র।
তার এই জনপ্রিয়তা মূলতঃ সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণেই। কিছুদিন আগেই ফেইসবুকের মালিকানাধীন আলোকচিত্র শেয়ারিং অ্যাপের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকেও জনপ্রিয়তায় পিছনে ফেলে দিয়েছেন প্রিয়া ।
এনডিটিভি সূত্রে জানা গেছে, আবারও ভাইরাল হয়ে গেল ইন্সটাগ্রামে প্রিয়ার সাদাকালো ছবির সাম্প্রতিক একটি পোস্ট । ছবি পোস্ট করা মাত্রই লক্ষ লক্ষ লাইক পড়তে শুরু করেছে। ‘বাহ্’, ‘ওয়াও’, ‘সত্যিই সুন্দর হাসি’এরকম মন্তব্যের ছড়াছড়ি। বলিউড অভিনেতা অর্জুন কাপুরের মতো সেলিব্রিটিরাও তার ছবি পছন্দ করছেন এখন । আর সে সুযোগটাই কাজে লাগানো শুরু করেছেন প্রিয়া।
A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on Mar 1, 2018 at 10:38pm PST
ভারতীয় গণমাধ্যমের খরব, ইন্সটাগ্রামে এই এক একটি পোস্ট-এর জন্য প্রিয়া নিচ্ছেন আট লাখ রুপি। প্রিয়াকে ইনস্টাগ্রামে এখন ফলো করছেন ৫০ লক্ষেরও বেশি মানুষ। প্রতিদিনই এই সংখ্যা বেড়ে চলেছে। মাত্র একদিনে তার ফলোয়ার হয়েছিল ৬ লক্ষ, কাইলি জেনার ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর অনুসারীর এই সংখ্যা বিশ্বে তৃতীয়। এই জনপ্রিয়তার কারণেই দুটি বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনের অফার পেয়ে গেছেন ইতিমধ্যেই।
এমনকি যে ছবির গানের জন্য তার এই খ্যাতি, সেই ‘উরু আদার লাভ’-এ প্রথমে তার ছোট্ট একটি ভূমিকা থাকলেও পরিচালক ওমর লুলু নতুন করে গুরুত্ব সহকারে নির্মাণ করতে শুরু করেছেন প্রিয়ার চরিত্রটি।
ইত্তেফাক/ রেজা