আফগানিস্তানে জাতিসংঘ মিশনের মেয়াদ বৃদ্ধির অনুমোদন

 
আফগানিস্তানে জাতিসংঘ সহযোগিতা মিশনের (ইউএনএএমএ) মেয়াদ আরো এক বছর ২০১৯ সালের ১৭ মার্চ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
 
খবরে বলা হয়, ২০১৮ সালের পার্লামেন্ট ও ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনসহ আফগানিস্তান সরকারকে সার্বিক সহযোগিতার জন্য ইউএনএএমএ’র মেয়াদ নবায়ন করা হলো।
 
এ প্রস্তাবে নারী ও কন্যা শিশুদের অধিকার অর্জনের প্রচেষ্টা চালানোর জন্য বিশেষভাবে আহবান জানানো হয়েছে। এটা নিশ্চিত করতে হবে যে যৌন ও লিঙ্গ ভিত্তিক নির্যাতনসহ সহিংসতা ও অপব্যবহার থেকে নারী ও কন্যা শিশুরা সুরক্ষিত। এ প্রস্তাবে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
 

ইত্তেফাক/এএম