সোনার বাংলা মানে সবার মৌলিক অধিকার নিশ্চিত করা: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা মানে প্রত্যেকের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। পেটে যদি ভাত না থাকে, তাহলে কি সোনার বাংলা হয়?, পরনে যদি কাপড় না থাকে তাহলে কি সোনার বাংলা হয়? যদি এদেশের মানুষ অসুখে ধুকে ধুকে মরে, তবে কি সোনার বাংলা হয়?
 
শুক্রবার সকালে ঈশ্বরদীর জয়নগরে খায়রুল অটো ফ্লাওয়ার মিলের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
 
খায়রুল এ্যাগ্রোফুডের সত্ত্বাধিকারী আলহাজ খায়রুল ইসলামের সভাপতিত্বে মন্ত্রী আরো বলেন, শিল্প-কারখানা গড়ে তোলা হলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশে উৎপাদিত পণ্য বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হলে অর্থনৈতিক মুক্তি আসবে। আর তখনই এই দেশ সোনার বাংলায় রূপলাভ করবে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, বিশিষ্ঠ শিল্পপতি ও ব্যবসায়ী ফারুক মঈন খান, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম খান, সাইদুল ইসলাম মান্না সরদার, তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বাবলু মালিথা, বকুল সরদার প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি