‘লোকজন কি আশা করছেন, সৈকতে শাড়ি পরব?’

রঙের উত্সব হোলি। আর তা পালন করার জন্য চলতি বছর সমুদ্রকে বেছে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। হোলিতে গোয়ার সৈকতে বন্ধুর সঙ্গে কাটনো মুহূর্তের ছবি তিনি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে। আর তাতেই নেটিজেনদের হাতে ট্রোলড হতে হয়েছিল রাধিকাকে।
 
অবাক হচ্ছেন? ট্রোলিং সংস্কৃতি ওয়েব দুনিয়ার লেটেস্ট ট্রেন্ড। আর ছবিতে যখন রাধিকার পরনে বিকিনি ছিল, তিনি ট্রোলড হবেন, এ আর নতুন কী? রাধিকা নাকি ভারতীয় সংস্কৃতি বিরোধী কিছু করেছেন, এ হেন মন্তব্যে ভরে যায় তার ওয়েব ওয়াল।
 
তবে এ হেন ট্রোলিংয়ের মোক্ষম জবাবও দিয়েছেন রাধিকা। ডিএনএ-কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘ট্রোলিংয়ের কথা আমি জানতাম না। আমাকে এক জন বলল, তার পর দেখলাম। এটা খুব বিরক্তিকর। আচ্ছা, লোকজন কি আশা করছেন, সৈকতে কি আমি শাড়ি পরব?’
 
 

#holiDay #timeoff #goa #sea #sunset #friends @marc_t_richardson #afteraswim

A post shared by Radhika (@radhikaofficial) on Feb 24, 2018 at 5:55am PST

 
 
এর আগে দীপিকা পাড়ুকোন, সোনম কপূর, তাপসী পান্নু— একের পর এক অভিনেত্রীকে পোশাকের কারণে ট্রোলড হতে হয়েছে সামাজিক মাধ্যমে। প্রত্যেকেই নিজের মতো করে উত্তর দিয়েছেন। বলিউড মহলের একটা বড় অংশের প্রশ্ন, পোশাক নির্বাচন তো ব্যক্তি স্বাধীনতার বিষয়। আর হাতের নাগালে সামাজিক মাধ্যম রয়েছে বলে কি যখন-তখন, যাকে খুশি আক্রমণ করা যায়? বলিউড ছাড়াও এ প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন স্তরে।
 
ইত্তেফাক/ রেজা