বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, বেসরকারি এয়ারলাইন্সগুলো মনিটরিং করতে মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হবে।
শনিবার পর্যটন নগরী কক্সবাজারের একটি হোটেলে ইউএস বাংলা আয়োজিত ২য় বিজনেস সাকসেস সামিটে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, এভিয়েশন খাতকে আরো উন্নয়নের লক্ষে বর্তমান সরকার কর্যকরী পদক্ষেপ গ্রহণের ফলে এ খাত লাভজনক হচ্ছে। কক্সবাজার বিমানবন্দরকে শিগগিরই আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। রানওয়ে ১০ হাজার ফিটে উন্নীত করা হবে। তখন ৭৭৭ এয়ারক্রাফট অবতরণ করতে পারবে।
ইত্তেফাক/ইউবি