পরিবেশবাদীদের বিক্ষোভে অচল লন্ডন!

যুক্তরাজ্যে পরিবেশবাদীদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে লন্ডন। বিক্ষোভকারীরা গতকাল সেন্ট্রাল লন্ডনে জড়ো হয়ে বড় ধরনের বিক্ষোভ করে। তারা জলবায়ু পরিবর্তনকে দুর্যোগ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে। মার্বেল আর্চ, অক্সফোর্ড সার্কাস, পিকাডিকালি সার্কাস এবং পার্লামেন্ট স্কোয়ারের সামনে বিক্ষোভ চলছে। এছাড়া তেল কোম্পানি শেল এর অফিস ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবেশবাদীরা বিভিন্ন রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটছে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এই কর্মসূচি চলতে পারে বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে এক্সটিংকশন রিবিলিয়ন। সংগঠনটি জানিয়েছে, সামনের দিনগুলোতে এই বিক্ষোভ ৩৩ টি দেশের ৮০ টি শহরে অনুষ্ঠিত হবে। - সিএনএন ও আল-জাজিরা