ট্রাম্পের টুইটারের পর আরো হত্যার হুমকি পাচ্ছি : ইলহাম ওমর

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট দলের নারী মুসলিম কংগ্রেসম্যান ইলহান ওমর দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার বার্তার পর তিনি আরো হত্যার হুমকি পাচ্ছেন। তার জীবন হুমকির মধ্যে ফেলে দিয়েছে। রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ইলহান। তিনি প্রথম নারী মুসলিম কংগ্রেসম্যান। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটারে নাইন ইলেভেনের একটি ভিডিও পোস্ট করা এবং তার সঙ্গে আমাকে জড়িয়ে কথা বলায় হত্যার হুমকি পাচ্ছি। তবে তিনি এফবিআই এবং মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে ধন্যবাদ জানান এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। পেলোসি বলেছিলেন, তিনি ইলহানের নিরাপত্তার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। - সিএনএন