ভারতের জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মা টেলিভিশনে ফিরছেন তার নতুন শো নিয়ে। এ কথা বেশ ক'দিন ধরেই শোনা যাচ্ছিল। তবে আপনি নিশ্চয়ই এটা জানেন না, কে আসছেন তার শো'র প্রথম সেলিব্রিটি অতিথি হয়ে।
যদি আপনি না জেনে থাকেন তবে জেনে নিন. সেই ব্যক্তি আর কেউ নন বলিউডের অ্যাকশন হিরো অজয় দেবগন। অজয় আসছেন কপিলের নতুন শো'র প্রথম সেলিব্রিটি গেস্ট হিসেবে। আর এটি নিয়ে দারুণ একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছে প্রযোজনা সংস্থা সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন।
শো'টির নাম দেওয়া হয়েছে ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’। আগামী ২৫ মার্চ থেকে শো'টি দেখতে পাবেন দর্শকরা।
ইত্তেফাক/ রেজা