প্যারিসে ৮৫০ বছরের পুরানো গির্জায় ভয়াবহ আগুন

ফ্রান্সের প্যারিসে ৮৫০ বছরের পুরানো ঐতিহাসিক গির্জা নটরডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আকাশে প্রচুর ধোঁয়া উড়তে দেখা গেছে। এই দুর্ঘটনায় উদ্ধারকর্মীরা আশপাশের এলাকা থেকে সব মানুষ ও যানবাহন সরিয়ে দেয়। স্থানীয় সময় সোমবার দুপুরে আগুন লাগে। তবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে গির্জাটি সংস্কারের সময় আগুন লেগেছে। মেয়র অ্যানে হিডালগো জানিয়েছেন, গির্জায় ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তবে গতকাল রাত একটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। -বিবিসি