হিজাব খুলে প্রতিবাদ করায় ইরানি নারীর ২ বছরের জেল

ইরানি নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। কিন্তু এই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে তেহরানের ইনকিলাব স্ট্রিটে হিজাব খুলে ফেলেছিলেন এক নারী। এবার সেই অপরাধে তাকে দুই বছরের জেল দিয়েছে দেশটির এক আদালত।
 
এই প্রথম নয়। গত ডিসেম্বর থেকে অন্তত ৩০ জন ইরানি নারীকে একই ‘অপরাধে’ গ্রেফতার করেছে ইরানের প্রশাসন। কেউ কেউ ছাড়া পেলেও অনেকেই এখনো জেলে। এছাড়া গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে, প্রকাশ্যে হিজাব খুলে খোলা চুলে শান্তিপূর্ণ প্রতিবাদ করায় একদল নারীর উপর লাঠিচার্জ করে ইরানের পুলিশ। 
IMG0
প্রকাশ্যে চুল খোলায় দু’মাস বা তার চেয়ে কম সময়ের জেল অথবা ২৫ ডলারের জরিমানার নির্দেশ রয়েছে ইরানে। হিজাব-বিরোধী প্রতিবাদের জন্য বিদেশি শত্রুদেরই দুষেছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়তুল্লা আল খামেনি। ৮ মার্চের ঘটনাকে ‘সামান্য’ দাবি করে তিনি বলেন, ‘অনেক অভিজাতরাও সম্প্রতি হিজাবের বিরোধিতা করছেন। আর সেটাই চিন্তার।’ তিনি মনে করেন, দেশের বেশ কিছু সাংবাদিক, বুদ্ধিজীবী এবং যাজকেরাও কিছু না বুঝেই ‘শত্রু’র পথ অনুসরণ করছেন। হিজাবের মতো পোশাকবিধি নারীদের সুরক্ষাকবচ বলেও জানান তিনি। ওয়াশিংটন পোস্ট।
 
ইত্তেফাক/সেতু