ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুঠোফোনে এক নারীর গোপন ভিডিও ধারণ করার দায়ে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সুজন ঋষি।
সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ, কে, এম শরিফুল হক তাকে এ সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের মৃত সনাতন ঋষির ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক জানান, রাতে চট্রগাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলস্টেশনে যাত্রা বিরতি করে। এ সময় ট্রেনের ভিতরে থাকা এক নারী প্রকৃতির কাজে টয়লেটে যান। এ সুযোগে সুজন তার মুঠোফোনে ঐ নারীর গোপন ভিডিও ধারণ করলে ট্রেনের ভিতরে থাকা অপর যাত্রীরা দেখে ফেলে।
আরও পড়ুনঃ খুনিদের রেহাই নেই :প্রধানমন্ত্রী
এরপর যাত্রীরা সুজন ঋষিকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত তাকে উপরোক্ত সাজা প্রদান করেন।
ইত্তেফাক/নূহু