মঙ্গল শোভাযাত্রার সদস্য সচিবকে গ্রেফতারের দাবি খেলাফত আন্দোলনের

আলেম-ওলামাদের নিয়ে কটাক্ষ ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে অবিলম্বে মঙ্গল শোভাযাত্রার সদস্য সচিব অধ্যাপক নিসার হোসেনকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে খেলাফত আন্দোলন। গতকাল সোমবার আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, নিসার হোসেন একজন স্বঘোষিত নাস্তিক। তার বক্তব্য সামপ্রদায়িক উস্কানিমূলক। কে ধার্মিক আর কে ধর্মব্যবসায়ী তা কোনো নাস্তিক নির্ধারণ করবে না।

প্রসঙ্গত ১৪ এপ্রিল জার্মান বাংলা বেতার ডয়চে ভেলেকে চারুকলা অনুষদের ডিন এবং পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রার সদস্য সচিব অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে যারা কথা বলে তারা ধার্মিক নয় ধর্ম ব্যবসায়ী’।