অস্ত্র নিয়ন্ত্রণ আইনে বড় ধরনের পরিবর্তন আনছেন না ট্রাম্প

 
ফ্লোরিডার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৭ জন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অস্ত্র নিয়ন্ত্রণ আইনে সংস্কার করার কথা বলেছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে তিনি পিছু হটছেন। 
 
তিনি আইনে বড় ধরনের কোনো পরিবর্তন আনছেন না বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন। গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প অস্ত্র বিক্রেতাদের সংস্থা ন্যাশনাল রাইফেলস এসোসিয়েশনের (এনআরএ) সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন।
 
সম্প্রতি ফ্লোরিডা সরকার অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করে একটি বিলে অনুমোদন দেয়। এরপর এনআরএ সরকারের বিরুদ্ধে মামলা করে। রয়টার্স
 
ইত্তেফাক/আনিসুর