বরিশালে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে

বেতন ভাতা বৃদ্ধি, নিরাপত্তা, নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবি না মানা পর্যন্ত নৌযান শ্রমিক ফেডারেশনের আহ্বানে বরিশালে সব ধরনের নৌযানে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। সোমবার রাত ১২টার পর থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বরিশাল নদী বন্দর থেকে কোনো নৌযান ছেড়ে যায়নি। এতে করে ভোগান্তিতে  পড়েছেন সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন: খুলনায় ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের কর্মবিরতি

নৌযান শ্রমিক ফেডারেশন বরিশালের সভাপতি আবুল হোসেন জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী সকল ধরনের নৌযান চলাচল বরিশালেও বন্ধ রাখা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
ইত্তেফাক/এমআরএম