কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ৪

কানাডার বৃটিশ কলম্বিয়ার পেন্টিক্টন শহরে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছে। দেশটির রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর এনডিটিভির।   

ইতিমধ্যে সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। 

কানাডা পুলিশের উদ্ধৃতি দিয়ে এবিসির খবরে বলা হয়েছে, ৬০ বছর বয়সী এক হামলাকারী এলোপাথাড়ি গুলি চালায়। হামলায়  ২জন পুরুষ ও ২জন নারী নিহত হয়েছে। 

আরো পড়ুন: নির্বাচন কমিশন কর্মকর্তার প্যান্ট খুলে নেওয়ার হুমকি বিজেপি নেতার

দেশটির স্থানীয় সময় সোমবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ এ হামলার ঘটনার ঘটে। দেশটির পুলিশ ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানায়। 

ইত্তেফাক/এসআর