শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) সদস্যদের প্রত্যক্ষভোটে ২০১৮-১৯ মেয়াদের জন্য সভাপতি পদে সমকালের আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে প্রথম আলোর আহমেদ শাহরিয়ার অনিক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে ভোট অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির সাবেক সভাপতি প্রিন্স বিশ্বাস ও সাবেক সাধারণ সম্পাদক মাহসাব রনি।
পরে নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মানবকণ্ঠের মাহ্মুদুল হাসান সোহাগ, বাংলানিউজের মহিবুল আলম সবুজ, যুগ্ম-সম্পাদক ইনকিলাবের আবু তালহা সজীব, কোষাধ্যক্ষ জাগো নিউজের রাকিব খান, সাংগঠনিক সম্পাদক কালের কন্ঠের শাহাদত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমাদের সময়ের আকাশ বাসফোর, দপ্তর সম্পাদক ঢাকা প্রতিদিনের মমিন সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ভোরের ডাকের আরাফাত রহমান অভি, তথ্য ও প্রযুক্তি (আইটি) বিষয়ক সম্পাদক অবজারভারের আব্দুল্লাহ আল জুবায়ের, কর্মশালা ও যোগাযোগ সম্পাদক বাংলাদেশ টুডের কায়েস ইবনে জুবায়ের এবং সম্মানিত সদস্য বাংলাদেশ প্রতিদিনের প্রিন্স বিশ্বাস, যুগান্তরের মাহসাব রনি, আলোকিত বাংলাদেশের সামছুল আলম, ইত্তেফাকের রফিকুল ইসলাম রবি।
নব-নির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, শেকৃবি ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
ইত্তেফাক/রেজা