বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।
শুক্রবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি আরামবাগ মোড় থেকে শুরু হয়ে মতিঝিলে সংক্ষিপ্ত সমাবেশে মধ্য দিয়ে শেষ হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু ও যুবদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদসহ যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/এমআই