চাঁদ দেখা কমিটির সভা রবিবার

রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। ১৪৩৯ হিজরি সনের শবে মেরাজের তারিখ নির্ধারণে রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
 
ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সভায় সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন ও ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/এমআই