সম্প্রতি প্রযোজনার খাতায় নাম লিখিয়েছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। বেশ জমকালোভাবেই এ নতুন পরিচয়ের জানান দেন তিনি। পরীর প্রোডাকশন হাউজের নাম রেখেছেন 'সোনার তরী'। ‘সোনরতরী’ প্রোডাকশনের প্রথম ছবি 'ক্ষত'। শামীম আহমেদ রনির পরিচালনায় ছবিতে অভিনয় করবেন পরী ও জায়েদ খান। সবকিছু ঠিক থাকলে এপ্রিল মাসের শেষের দিকে ক্যামেরা অন হতে পারে নির্মিতব্য এ ছবিটির।
ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ক্ষত ছিবিটির প্রি প্রোডাকশনের কাজ। বর্তমানে পরীমণি অবস্থান করছেন সিলেটে। শুটিং স্পট বা লোকেশন খুঁজতে পরিচালকসহ টিমের অন্যা সদস্যরা বৃহস্পতিবার রাতে সেখানে যান। মূলত কাহিনীর ওপর নির্ভর করেই স্পটটি ঠিক করা হবে বলে জানালেন পরীমণি।
IMG0
পরিমণি বলেন, ছবির কাহিনীর সাথে মানানসই লোকেশনটাও খুব জরুরি। কারণ চরিত্রের চিত্রবিন্যাস ও পরিস্ফুটন অনেক সহজ হয়ে যায় এক্ষেত্রে। বলতে পারেন, খুব দ্রুত দর্শকহৃদয়ে গেঁথে যেতে পারে চরিত্রগুলো। তাই লোকেশনের খোঁজে পরিচালকসহ সিলেট যাচ্ছে গোটা সোনার তরী'র টিম।
ইত্তেফাক/রেজা