ম্যানিলায় হোটেলে অগ্নিকান্ডে আহত ৪

 
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি হোটেলে রোববার সকালে এক অগ্নিকান্ডে অন্তত চার জন গুরুতর আহত হয়েছে, এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ব্যুরো অব ফায়ার প্রটেকশন (বিএফপি) একথা জানিয়েছে।
 
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। স্থানীয় বেতারে বলা হয়েছে, হোটেলে এই অগ্নিকান্ডে অন্তত চার জন্য ‘অজ্ঞান’ হয়ে পড়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
 
বিএফপি জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় অগ্নিকান্ড শুরু হয়। অগ্নিকান্ডে ম্যানিলা প্যাভিলিয়ন হোটেল ও ইউনাইটেড ন্যাশনস অ্যাভেন্যু সংলগ্ন ক্যাসিনো ধ্বংস হয়ে গেছে।
 
দমকল কর্মীরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অগ্নিকান্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বাসস।
 
ইত্তেফাক/আনিসুর