জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ ভর্তির রিলিজ স্লিপের আবেদন শুরু মঙ্গলবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২০ মার্চ মঙ্গলবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৯ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে। 
 
ভর্তি কার্যক্রমে যে স্ প্রার্থী প্রাথমিক আবেদন নিশ্চয়ন হয়েছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং ভর্তি বাতিল করেছে, সে সকল প্রার্থী ১ম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। 
 
উল্লেখ্য যে, ২য় পর্যায়ে যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন হয়েছে তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) থেকে এ সংক্রান্ত সকল তথ্য জানা যাবে। রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়েল জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি