বাংলাদেশ-ভারত ফাইনাল দেখাবে জোনাকি সিনেমা হল

নিদাহাস ট্রফির ফাইনালে আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ। আর এ ম্যাচটি নিয়ে দারুন উত্তেজনায় গোটা দেশ। রাজধানী জুড়ে বড় পর্দায় চলছে খেলা দেখার প্রস্তুতি। আর সে ধারাবাহিকতায় রাজধানীর পল্টনের জোনাকি সিনেমা হল ভারত-বাংলাদেশের ফাইনাল খেলা বড় পর্দায় দেখাবে। 
 
অবশ্য বাংলাদেশ বনাম ভারতের ফাইনাল ম্যাচের খেলা দেখার জন্য টিকিট কিনতে হবে ক্রিকেট প্রিয় দর্শকদের।
 
ডিসি সিটে বসে খেলা দেখলে প্রতি দর্শককে গুণতে হবে ৭০ টাকা ও রিয়ার সিটে বসে খেলা দেখতে হলে টিকিট লাগবে ৬০ টাকা। ইতোমধ্যেই হলের বাইরের গেটে লাগানো হয়েছে পোস্টার। সন্ধ্যা সাতটায় খেলা দেখানোর জন্য হলের গেট খোলা হবে।
 
জোনাকি সিনেমা হলের ম্যানেজার দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ আজ জোনকি হলে ঢাকা অ্যাটাক’ সিনেমার ম্যাটানি ও নাইট এই দুই শো বন্ধ থাকবে। সিনেমা হলের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে, খেলার স্বার্থ আমাদের দেখে তো লাভ নেই। খেলা দেখতে মানুষ আসবে, এতে কিছু পয়সা আসবে, নইলে ওই দুই শোতে খেলা চলাকালে কোন দর্শকই আসবে না ‘
 
ইত্তেফাক/রেজা