নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের জানাজার জন্য মরদেহের কফিন আর্মি স্টেডিয়ামে নেয়া হয়েছে। আজ সোমবার বিকাল ৫টায় মরদেহগুলো নেয়া হয়। জানাজা পরিচালনা করবেন সেনা বাহিনীর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. মাহমুদুল হক। ২৩ জনের মরদেহের কফিন ১৯টি মরদেহবাহী ফ্রিজিং গাড়িতে করে বিকেল ৪টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
এর আগে সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটে নিহত মরদেহগুলো নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানবাহিনীর একটি কার্গো বিমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর ভিভিআইপি টারমাকে অবতরণ করে লাশবাহী ৬১-২৬৪০ নম্বর বিমানটি।
মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার সঙ্গে ছিলেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল।
ইত্তেফাক/এমআই