গত ২৪ ফেব্রুয়ারি লন্ডনের পাম ট্রি ব্যাংকুয়েট হলে এক টুকরো বাংলাদেশকে উপস্থাপন করা হয়েছে ভিন্নভাবে। মনে হবে যেন বাংলাদেশের কোনো অনুষ্ঠানে এসেছি। ‘ড্যাফোডিল অ্যালামনাই ইউকে পুণর্মিলনী ২০১৯’ অনুষ্ঠানকে কেন্দ্র করে সবাই মিলিত হয়েছেন এই পামট্রি ব্যাংকুয়েট হলে।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাউজ অব লর্ডসের সদস্য ব্যারোনেস মঞ্জিলা পলা উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড কালচারাল কানেক্টিভের চেয়ারম্যান ড. ডোনাল্ড স্নোয়ান, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর এস. এম জাকারিয়া হক এবং ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ড. আজিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজজামান। যুক্তরাজ্যে বসবাসকারী ড্যাফোডিল পরিবারের শতাধিক প্রাক্তন শিক্ষার্থীসহ এবং তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাফোডিলের দুই অ্যালামনাই তাহমিনা ও সমর সাহা। আর অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন ড্যাফোডিলের অ্যালামনাইরাই।
অনুষ্ঠানে ড্যাফোডিল থেকে পাস করা প্রায় পাঁচ শতাধিক বিদেশি শিক্ষার্থী দেশের বাইরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে এবং তাদের নিজ নিজ দেশে বিচার বিভাগ, উপাচার্য, মন্ত্রী, প্রতিরক্ষা বিভাগসহ সরকারের গুরম্নত্বপূর্ণ পদে কর্মরত আছেন।