বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট

 

২২ এপ্রিল ঢাকায় শুরু হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এবারই প্রথম এ ধরনের টুর্নামেন্ট হতে যাচ্ছে বঙ্গমাতার নামে। বাংলাদেশসহ ছয়টি দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক নারী ফুটবল টুর্নামেন্টের স্বত্ব ক্রয়কারি প্রতিষ্ঠান কে-স্পোর্টস নানা আয়োজন করেছিল ঢাকায়। আনা হয়েছিল মহিলা বিশ্বকাপ ফুটবলে খেলা কলম্বিয়ান দুই খেলোয়াড় জেসিকা হার্টাডো এবং ক্যাটরিন ফ্যাবিওলা ক্যাষ্ট্রোমুনজকে। তারা তিনদিন ঢাকায় অবস্থান করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বাংলাদেশের সুবিধাবঞ্চিতদের সঙ্গে ফুটবল খেলেন। ইউনিসেফের ফুটবল খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন। জাতীয় মহিলা ফুটবল দলকে নানা পরামর্শ দিয়েছেন জেসিকা এবং ক্যাথেরিন।