নাসিরাবাদে কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, ২ শ্রমিক নিহত

নগরীর নাসিরবাদ শিল্প এলাকায় সিরাজ-আনু অক্সিজেন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কারখানায় রিফিল করার সময় সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন, ফেনীর মো. সাবেদ (৩০) ও বরিশালের কুমার দাশ (৬০)। আজ মঙ্গলবার সকাল পৌনে ৭ টায় এই দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন কর্মকর্তা জানান, লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।সেখানে দুইজন মারা যায়।

আরও পড়ুন: বনলতার যাত্রা শুরু ২৫ এপ্রিল, উদ্বোধন করবেন শেখ হাসিনা 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সুত্র জানায়, সংঘটিত বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ শ্রমিক নূর ওসমানকে (২৮) চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/কেকে