পুনরায় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই দেশের মধ্যকার অস্ত্র প্রতিযোগিতা নিয়ে আলোচনা করবেন বলেও পুতিনকে জানিয়েছেন। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোন করে পুতিনকে অভিনন্দন জানান।
IMG0
ট্রাম্প বলেছেন, আমাদের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। কিন্তু আমরা সেটি করতে দেব না। রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন ট্রাম্পের অভিনন্দন জানানোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এর মাধ্যমে রাশিয়ায় যারা গণতন্ত্র চান তাদেরকে অবজ্ঞা করেছেন ট্রাম্প। তিনি গণতন্ত্রকে অবমাননা করেছেন। - বিবিসি
ইত্তেফাক/মোস্তাফিজ