আজ আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’। আকাশ রঞ্জনের রচনায় নাটকটি গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মীর সাব্বির।
ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ, ডলি জহুর, আলীরাজ, মীর সাব্বির, রওনক হাসান, ফারুক আহমেদ, নাজনীন হাসান চুমকি, অহনা, নিশা, বিনয় ভদ্র, আমিন আজাদ, সুভাশীষ ভৌমিক, বাদল, হায়দার, দেব মিঠুসহ অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, মোহনপুর গ্রামের দুই প্রভাবশালী ব্যবসায়ী ব্যক্তির নানা কর্মকাণ্ড। যাদের একজনের বাড়ি বরিশাল, অন্যজনের বাড়ি নোয়াখালী।
নাটকটি প্রচার হচ্ছে আরটিভিতে প্রতি সপ্তাহে সোম থেকে বুধবার রাত ৯টা ২০ মিনিটে।
ইত্তেফাক/মোস্তাফিজ