কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বেসিক আইটি বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় কুমিল্লা ইউনিভার্সিটি আইটি সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের ৪০১ নম্বর কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী ও সভাপতি (কার্যকরী) মেহেদী হাসান, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, আইকিউএসি এর পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানসহ আইটি সোসাইটির নেতৃবৃন্দরা।
দিনব্যাপী এ কর্মশালায় কম্পিউটার উইন্ডোজ, পার্টিশন, জি-মেইল, ফেসবুক সিকিউরিটি, ডাটা রিকভারি ও এন্টিভাইরাস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
ইত্তেফাক/এসএস