২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালনে আওয়ামী লীগের আলোচনা সভা

আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’। দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগ ওই দিন বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সংগঠনের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
 
ইত্তেফাক/কেকে