মেধাস্বত্ব চুরির অভিযোগে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবেন ট্রাম্প

মেধাস্বত্ত্ব চুরির অভিযোগে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই তিনি এই ঘোষণা দেবেন বলে জানানো হয়েছে তার প্রশাসনের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছ থেকে এসব মেধা সম্পত্তি চুরি ও স্থানান্তরে উত্সাহ দেওয়ার অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে বেইজিং।

গত কয়েক বছর ধরে বিষয়টি আলোচনার পরও কোনও পরিবর্তন না আসায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। নিষেধাজ্ঞায় কর আরোপসহ অন্যান্য পদক্ষেপ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ফলে উভয় দেশের মধ্যে বড় ধরনের বাণিজ্যিক যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। জরিমানা আদায় ছাড়াও চীনের বিনিয়োগেও নিষেধাজ্ঞা আসতে পারে। -বিবিসি

ইত্তেফাক/নূহু