ফ্রান্সে বন্দুকধারীর হামলায় নিহত ২

ফ্রান্সে জঙ্গি হামলায় দুজন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স হতাহতের কথা নিশ্চিত করেছে। এক আত্মঘাতি বন্দুকধারীর গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। আরও একজনকে জিম্মি করে রেখেছে বলে জানা গেছে। 
 
শুক্রবার সকালের দিকে গুলি ছুড়তে ছুড়তে একটি সুপারমার্কেট থেকে কয়েকজনকে জিম্মি করে এক বন্দুকধারী। সেই ঘটনায় পরে দুজন নিহত হয়। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ত্রেবেস শহরে এই ঘটনা ঘটে। বন্দুকধারী নিজেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সদস্য বলে দাবি করেছে। 
 
এই ঘটনাটি যেখানে ঘটেছে, গাড়িতে তার থেকে মাত্র ১৫ মিনিট দূরত্বে কার্কাসোঁয়ে শহরে বন্দুকবাধারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন এক পুলিশকর্মীও। প্যারিস পুলিশ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। ঘটনার পরপরই বিপনীবিতানটি ঘিরে ফেলে পুলিশ সদস্যরা। 
 
পুলিশ জানিয়েছে, এ দিন সকাল সোয়া ১১টা নাগাদ ‘সুপার ইউ’ নামে একটি সুপারমার্কেটে ঢুকে গুলি ছুড়তে ছুড়তে কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায় ওই বন্দুকধারী। পরে কার্কাসোঁয়ে শহরে গুলিতে এক পুলিশকর্মীর আহত হওয়ার হয়।  
 
ইত্তেফাক/কেআই