ভিয়েতনামে অগ্নিকাণ্ডে নিহত ১৩

ভিয়েতনামে অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের অধিকাংশই অগ্নিকাণ্ডের সময় লাফিয়ে পড়ে মারা গেছে। এছাড়া অন্তত ২৮ জন আহত হয়েছেন। 
 
দক্ষিণ ভিয়েতনামের হো চি মিন সিটির একটি বৃহৎ কনডমিনিয়াম কমপ্লেক্সে শুক্রবার রাতে আগুন ধরে যাওয়ার ধোয়া দেখতে পেয়ে ঘুম থেকে জেগে ওঠে। এরপর তাড়াহুরো করে মোবাইল ফোনের আলোর সাহায্যে ক্রেনে করে নামতে গিয়ে অনেক মারা যায়।  
 
পুলিশকে উদ্বৃত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পুলিশ একশ’ এর বেশি বাসিন্দাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া একজন স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমরা জোরে হাঙ্গামার কারণে জেগ যাই। এরপর এ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যাই। তখন ব্যাপক ধোয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছিল। আমরা শুধু মোবাইল ফোনটা নেয়ার মতো সময় পেয়েছিলাম। এছাড়া কিছু চাদর গায়ে জড়ায়ে সেখান থেকে বের হই। 
 
আগুন ধরে যাওয়া তিনটি বিল্ডিং ছয় বছর আগে নির্মাণ করা হেয়ছিল যেখানে ১৪ থেকে ২০টি ফ্লোরে কমপক্ষে ৭০০ এ্যাপার্টমেন্ট রয়েছে। 
 
ইত্তেফাক/কেআই