ঢাকা চলচ্চিত্র আন্দোলন আয়োজিত ‘উন্মুক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’-তে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে মাহমুদ হাসানপরিচালিত চলচ্চিত্র ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’।
গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত উৎসবের সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা জনাব গিয়াস উদ্দিন সেলিম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা জনাব অমিতাভ রেজা চৌধুরী।
উৎসবে ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে নির্মিত অনূর্ধ্ব ২০ মিনিটের ১৪৯টি চলচ্চিত্র জমা পড়েছিল। সেখান থেকে ১২টি চলচ্চিত্র প্রতিযোগিতা এবং প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়।
উৎসবে মাহমুদ হাসান শ্রেষ্ঠ পরিচালক (ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ), শৈলেন পাল শ্রেষ্ঠ অভিনেতা (মধুকর), জাহান বিথী শ্রেষ্ঠ অভিনেত্রী (বিসর্জন), সুমন সরকার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ), রাইসুল তমাল শ্রেষ্ঠ চিত্রনাট্য (জল ও পানি), রাহাত ইসলাম শ্রেষ্ঠ নেপথ্য সঙ্গীত (জল ও পানি), মেহেদী হাসান, দিব্য সমাদ্দার শ্রেষ্ঠ সম্পাদক (পাঠকের মৃত্যু) এর পুরস্কার পেয়েছেন।
পুরস্কার বিতরণী শেষে প্রতিযোগিতার জন্য নির্বাচিত ১২ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্তরার রবীন্দ্র সরণীর বটতলার উন্মুক্ত মঞ্চে প্রদর্শিত হয়।
ইত্তেফাক/মোস্তাফিজ