নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। চলচ্চিত্রের নাম ‘আগুন’। এটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। তবে এই ছবিতে শাকিবের বিপরীতে কে থাকছেন তা এখনো নিশ্চিত করেননি সিনেমা সংশ্লিস্ট কেউ। ছবির পরিচালক বলছেন, শাকিব খানে বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো নিশ্চিত হয়নি। তবে কলকাতার অভিনেত্রী নুসরাতকে নেওয়ার কথা ভাবছি। কলকাতা গিয়ে শিগগিরই বিষয়টি চূড়ান্ত করবো। তাছাড়া এ মাসেই ছবিটির মহরত করবো। আশা করছি ঈদুল ফিতরের পরপরই শুটিং শুরু করবো।’
পরিচালক জাকির হোসেন রাজু আরো বলেন, ‘কিছুদিন আগে পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেছি। সপ্তাহখানেক আগে শাকিব খানকেও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করিয়েছি। এর আগে আমি শাকিব খানকে নিয়ে ৬টি সিনেমা নির্মাণ করেছি। তবে ইচ্ছে থাকলেও দীর্ঘদিন তাকে নিয়ে আর কাজ করা হয়নি। আশা করছি ভালো কিছু হবে।’’