দেশের প্রথম বৃহৎ আলপনা আঁকছে জাবি

২৫মার্চ কালো রাতের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে দেশে প্রথম প্রায় দীর্ঘ ২ কি.মি. আলপনা আঁকা হচ্ছে। ৪দিন ব্যাপী মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে এই আলপনা আঁকা হচ্ছে ক্যাম্পাসে।
IMG0
রবিবার বিকাল ৩টায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এই আলপনা অঙ্কনের উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপাচার্য দেশের স্বাধীনতা রক্ষার্থে ও শক্তিশালী জাতি বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
IMG1
এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী, সিকদার মো. জুলকারনাইন প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি