শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী মাহিদ আল সালাম খুন হয়েছেন। তিনি অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দীন আহমেদ আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
ওসমানী মেডিকেল সূত্রে জানা যায়, তার পায়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরবর্তীতে রক্তক্ষরণে তিনি মারা যায়। তার বাবার নাম অ্যাডভোকেট এম এ সালাম। বাসা সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকাতে। তাকে বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার এসআই রিপন দাস জানান, গতকাল রবিবার গভীর রাতে নগরীর কিন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইত্তেফাক/এসএস