যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো এবারও তাদের জন্য ফল-ফুল এবং মিষ্টি পাঠান তিনি। 
 
আজ সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেইটে অবস্থিত মুক্তিযোদ্ধা টাওয়ারে তাদের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছে দেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, উপ প্রেস-সচিব আশরাফুল আলম খোকন, প্রটোকল অফিসার খুরশিদ আলম এবং অ্যাসাইনমেন্ট অফিসার গাজী হাফিজুর রহমান। 
 
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা প্রতিটি জাতীয় দিবস এবং উৎসব-পার্বনে তাদেরকে স্বরণ করায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন , আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল মুক্তিযোদ্ধা দেশে যথাযথ সম্মান পায়।
 
ইত্তেফাক/কেকে