বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু আজ দেশে গণতন্ত্র অবরুদ্ধ। দেশে আইনের শাসন নেই। গণতন্ত্রহীন একটি রাষ্ট্রে পরিনত হয়েছে বাংলাদেশ।
সোমবার সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যদি দেশে গণতন্ত্র থাকতো তাহলে আমাদের নেত্রীকে জামিন পাওয়ার পরও জেলে থাকতে হতো না। বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/আরকেজি