স্বাধীনতা যুদ্ধে ত্রিপুরার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করলেন ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের ত্রিপুরা রাজ্যের জনগণের অবদান ও সহযোগিতার জন্য বিনম্র শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ২৬ মার্চ আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যুদ্ধবিধ্বস্থ দেশ থেকে বাংলাদেশ কিভাবে একটি উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে অধ্যাপক আবদুল মান্নান সে অভিজ্ঞতা বর্ণনা করেন।
 
তিনি দেশের আর্থ-সামাজিকসহ উন্নয়নের সকল সূচকে বর্তমান সরকারের গৃহীত প্রদক্ষেপের বিভিন্ন দিক তুলে ধরেন। বাসস।
 
ইত্তেফাক/এমআই