বর্তমানে দুই চুলায় গ্যাসের আবাসিক গ্রাহকদের বিল দিতে হয় ৮০০ টাকা। এই পরিমাণ গ্যাসের বিল পরিশোধের পর গ্যাস বিতরণ কোম্পানিগুলো লাভের মধ্যে আছে। এরপরেও গ্যাসের মূল্য বৃদ্ধি করা গ্রাহকদের জন্য মরার উপর খাড়ার ঘা। গ্যাস কোম্পানিগুলো যেহেতু লাভের মধ্যে আছে তাই বর্তমানে এই মূল্য বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। তাই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব নাকচ করার জন্য এনার্জি রেগুলেটরি কমিশনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এম আই করিম, কাঁচিঝুলি, ময়মনসিংহ