রাউজানে মহামুনি বটমূলে বর্ষবরণ

 রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

রাউজানে ড. বেণীমাধব স্মৃতিতর্পণ ও বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার রাত ৮টা থেকে উপজেলার মহামুনি মন্দির সংলগ্ন ফনিতটি মঞ্চে স্থানীয় সামাজিক সংগঠন মহামুনি তরুণ সংঘের উদ্যোগে রাতব্যাপী আলোচনা সভা, সম্মাননা, স্মৃতিচারণ, স্মারণিকা প্রকাশ ও গীতে-নৃত্যে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন রূপম কিশোর বড়ুয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক। প্রধান আলোচক ছিলেন লেখক সত্যব্রত বড়ুয়া। বিশেষ অতিথি হিসাবে ছিলেন কামরুন মালেক, এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া প্রমুখ।সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।