‘আমার জন্মভূমি এই বাংলাদেশ’ শিরোনামে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত হলো এস কে সমীরের দেশের গানের একটি সিঙ্গেল ট্রাক।
গানটির কথা লিখেছেন মাহফুজ বিল্লাহ শাহী ও গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সংগীত আয়োজন করেছেন এস কে সমীর নিজেই। গানটি প্রকাশিত হয়েছে সুরঞ্জলির ব্যানারে। গানটি শোনা যাবে এক্সক্লুসিভ জিপি মিউজিক রবি ইউন্ডার মিউজিক অ্যাপসে ও সুরঞ্জলির নিজস্ব ইউটিউব চ্যানেলে।